শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নজরুল ইসলাম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। সকল ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে এই পুরষ্কারের জন্য মনোনীত হন তিনি।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় এ সম্মাননা অর্জন করেন ওসি নজরুল ইসলাম। পাশাপাশি জননিরাপত্তা বিধান ও জনগণের আস্থা অর্জনে তার আন্তরিকতা ও নেতৃত্বগুণ সহকর্মীদের মধ্যেও প্রশংসিত হয়েছে। এছাড়াও বিভিন্ন মাদক উদ্ধার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, মামলা নিষ্পত্তিসহ অন্যান্য ভাল কাজের জন্য শ্রেষ্ঠ এসআই এর পুরষ্কার পান সাটুরিয়া থানার এসআই(নিঃ) মিঠুন কুমার দাস।
এই সময় উপস্থিত ছিলেন- মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাদিয়া সাবরিনা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল, ফাহিম আসজাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), মানিকগঞ্জ, সকল থানা/ডিবি অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker