শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

বিমান মন্ত্রীর মাতার মৃত্যুতে সাটুরিয়া প্রেসক্লাবের শোক

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১২ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ):
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, মানিকগঞ্জ-০৩ আসনের এমপি আফরোজা খানম রিতার মা এবং সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরন নাহার রশিদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাব।

রোববার (১ মার্চ) এক যৌথ শোকবার্তায় সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো: জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হাসান ফয়জী এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা হুরন নাহার রশিদ ছিলেন একজন আদর্শ নারী। তিনি তাঁর স্বামী ও সন্তানদের সর্বদা দেশ ও জনকল্যাণমূলক কাজে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন। একজন ধর্মপ্রাণ মহিলা হিসেবে এলাকায় তাঁর যথেষ্ট সুনাম ছিল। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়।

প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।

উল্লেখ্য, হুরন নাহার রশিদ আজ রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মরহুমার নামাজে জানাজা আজ বাদ আছর মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমার স্বামী সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশিদ খান মুন্নু– এর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker