শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় যুবদল নেতা বহিস্কার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪২ বার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ডাকাতি হওয়া প্রায় ১৪ টন লোহার রড যুবদল নেতার গুদাম থেকে উদ্ধারের ঘটনায় যুবদল নেতা জয়নাল আবেদীনকে কারণ দর্শানোর পর এবার বহিস্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদসহ বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি মান্নান উদ্দিন মল্লিক।

বৃহষ্পতিবার (০৫ মার্চ) বিকেলে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু ও সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জয়নাল আবেদীনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি ও সংহতি পরিপন্থী নানা অনাচারের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।
এর আগে গত বুধবার রাতে তাকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর লিখিত জবাব দিতে বলা হয়েছিল।
জয়নাল আবেদীন উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা গ্রামের ইউনুস আলীর ছেলে ও বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
উল্লেখ্য- গত শনিবার দুপুরে উপজেলার ছনকা বাজারে অবস্থিত জয়নালের ব্যবসা প্রতিষ্ঠান ‘জান্নাত এন্ড খাদিজা এন্টারপ্রাইজ’ এর গুদামে অভিযান চালিয়ে লুটের ১৪ টন রড জব্দ করে পুলিশ। অভিযান চলাকালীন সময়ে অভিযুক্ত জয়নাল আবেদীন কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker