শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

আরিচা তিন নাম্বার ফেরিঘাট এলাকায় কম্প্রেসার মেশিন ব্রাস্ট হয়ে নিহত -১,আহত -৫

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬ বার

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের শিবালয়ের আরিচা তিন নং ফেরিঘাট এলাকাতে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিন ব্রাস্ট হয়ে১জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। এতে একটি দোকান ঘর এবং বিআইডব্লিউটিসি’র কাউন্টার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত মোহাম্মদ আলী(৫০) এর একটি পায়ের হাটুর নীচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।

আহত অন্যরা হলেন, সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মন্ডল (৩০), মো: মাসুদ (৪৫), রওশোনারা বেগম (৫৫) ও জাহাঙ্গীর শিকদার (৪৫)।

শনিবার বেলা ১১ টার দিকে আরিচা ঘাটের বিআইডব্লিউটিসি’র কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা যায়,আরিচা তিন নং ফেরিঘাট বোয়ালী ডাক্তারখানা এলাকার মো: আক্কাস মিস্ত্রি আরিচা টার্মিনালের দক্ষিণ পাশে টিনের ঘর ভাড়া নেয় এবং টার্মিনালে বাউন্ডারি এরিয়ার মধ্যে রাখা হয় কম্প্রেসার মেশিনটি। শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ করে কম্প্রেসার মেশিনটি ব্রাস্ট হয়ে যায়।

এ ব্যাপারে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন ঘটনার সততা স্বীকার করে বলেন, আরিচা ৩নং ফেরিঘাটের কাছে কম্প্রেসার মেশিন ব্রাস্ট হয়ে আহত মোহাম্মদ আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। নিহতের ভাই তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কোন মামলা হয়নি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker