নিজস্ব প্রতিবেদক
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে নারী দিবস পালিত হয়েছে।
রোববার (৮মার্চ) সকাল ১০ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার এর সঞ্চালনায় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির ফারজিন , উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশা শ্রেণির মানুষজন, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।