নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইফতারের আগে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাটুরিয়া মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি মাসুদুর রহমান।

ঐতিহ্যবাহী সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. নজরুল ইসলাম,গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান কউসিক আহম্মেদ, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এর সহ ধর্মিণী ও সাটুরিয়া লেডিস ক্লাবের সভাপতি এস, এক সাইকা জেরিন, সাধারণ সম্পাদক রোমা আক্তার, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আওয়াল খান,
সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. খোকন হোসেন, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন,মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের ডিজিএম মো. ওয়ালিউর রহমান, সাটুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেন, সাটুরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল মাহমুদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিন,সাটুরিয়া উপজেলা বিএনপির ছিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আযাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক মো. মহসিন উজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাটুরিয়া যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা মল্লিকসহ সাটুরিয়া উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।