নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়া অফিসার্স ক্লাবের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫,মার্চ) সাটুরিয়া অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মোঃ মাসুদুর রহমান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন বলেন,”পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। অফিসার্স ক্লাবের এই আয়োজন কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করবে। পাশাপাশি যারা বিদায় নিচ্ছেন, তাদের কর্মজীবনের নতুন পথচলা শুভ হোক এই কামনা করি।”
বিদায়ী কর্মকর্তারাও তাদের বক্তব্যে সাটুরিয়ায় কর্মরত থাকাকালীন সময়ের স্মৃতিচারণ করেন এবং সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বিদায়ী কর্মকর্তাদের হাতে ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভাপতি এস কে সাইকা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেন, লেডিস ক্লাবের সেক্রেটারি রুমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।