শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, তথ্য সংগ্রহে সাংবাদিকদের বিএনপি নেতার বাধা

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৬ বার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ১নং বরাইদ ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র ও দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণে পরিমাণে কম দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী কার্ডধারী প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও, উপকারভোগীদের মাত্র ৮ কেজি বা তারও কম চাল দিয়ে বিদায় করা হচ্ছে।


আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে ১নং বরাইদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

বরাইদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অতিদরিদ্র ও অসহায় ১ হাজার ৫০জন মানুষ ওয়ার্ড ভিত্তিক সারিবদ্ধভাবে চাল নিতে আসেন। তবে চাল পাওয়ার পর অনেক উপকারভোগী অভিযোগ করেন যে, তাদের দেওয়া চালের পরিমাণ ১০ কেজির চেয়ে অনেক কম। এসময় তথ্য সংগ্রহের জন্য ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় বিএনপি নেতা বরাইদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সাংবাদিকদের বাধা দিয়ে অসৌজন্যমুলক আচরন করেন।

সরেজমিনে কয়েকজন উপকারভোগীর সাথে কথা বলে জানা যায়, চালের বস্তা থেকে মেপে না দিয়ে বালতি দিয়ে আনুমানিক মেপে ওজনে কারচুপি করা হচ্ছে। ডিজিটাল স্কেলের পরিবর্তে অনেক ক্ষেত্রে আনুমানিক মাপে চাল দিয়ে ডিজিটাল প্রতারণা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রতিটি কার্ডের বিপরীতে বরাদ্দকৃত চাল থেকে ২ কেজি বা তারও বেশি করে রেখে দেওয়া হচ্ছে, যা সরকারি নির্দেশনার চরম লঙ্ঘন।

বরাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জামাল বলেন, শুনেছি ১০ কেজি চাউল দিবে। মাইপা দেখলাম ৭ কেজি ৯ গ্রাম। চাল কম দিলেও বলার কেউ নাই।

বরাইদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপকারভোগী আসমানী বলেন, সরকার আমাদের ১০ কেজি কইরা চাইল দিছে শুনছি, কিন্তু মেপে দেখি ৮ কেজির ৩০০ গ্রাম।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলছেন, ঈদের আনন্দ ভাগ করে নিতে সরকার এই উপহার দিচ্ছে, কিন্তু একশ্রেণীর অসাধু জনপ্রতিনিধির যোগসাজশে দুস্থদের হক মেরে দেওয়া হচ্ছে। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।

বিএনপি নেতার বাধাদানের বিষয়টি সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন, যদি তিনি বাধা দিয়ে থাকেন তাহলে সেটি চরম অন্যায় করেছে। কোন ব্যক্তি যদি ব্যক্তিগত কারণে কোন অন্যায় করে তাহলে দল তার দায়ভার বহন করবে না।

এ বিষয়ে ট্যাগ অফিসার অনির্বান সরকার বলেন, যারা চাউল মেপে বিতরণ করছেন তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে কোন ভাবেই যেন চাউল কম না দেওয়া হয়। তবে সিস্টেম লসের কারণে হয়তো কিছু কম যেতে পারে। তবে ১০ কেজির পরিবর্তে ৮ কেজি করে কোন ভাবেই দেওয়ার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker