শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

বালিয়াটি প্রাসাদ ও জাদুঘর নিয়ে কিছু কথা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৬ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

নিজস্ব প্রতিবেদক

​উনিশ শতকে বাংলাদেশে নির্মিত প্রাসাদসমূহের মধ্যে বালিয়াটি প্রাসাদ অনন্য। মানিকগঞ্জ জেলা শহর থেকে ৮ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ঢাকা থেকে ৬২ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান। ২০ একর জমির ওপর প্রতিষ্ঠিত ইমারতগুলো এখানকার মহাজন জমিদাররা নির্মাণ করেছিলেন। এ জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন জনৈক গোবিন্দ রাম সাহা যিনি আঠার শতকের মাঝামাঝি সময়ে একজন মহাজন ও ব্যবসায়ী ছিলেন।

বালিয়াটি জমিদার বাড়িতে পর্যটকদের উপচে পড়া ভিড়।


​ইমারতগুলো মূলত পাঁচটি আলাদা ব্লকে বিভক্ত ছিল। এগুলোর মধ্যে পূর্ব দিকেরটি বর্তমানে বিনষ্ট হয়ে গেছে। আটটি বিশাল আকৃতির দ্বিতল ও ভূতল ইমারত একটি সুউচ্চ বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। দক্ষিণের দেয়ালে চারটি সিংহদুয়ার। প্রাসাদ সম্মুখের ১৪০x৩০ মিটার বিশাল চত্বর পেরিয়ে মনোরম কোরিনথিয় স্তম্ভের সারি দিয়ে সাজানো দৃষ্টিনন্দন চারটি ইমারত দাঁড়িয়ে আছে। এদের পেছনে আরও চারটি পৃথক বিশাল আকারের ইমারত বিদ্যমান। উত্তরে রয়েছে একটি পুকুর যার ছয়টি পাকা ঘাটের সিঁড়ি পানির তলদেশ পর্যন্ত চলে গেছে। সিংহদুয়ার দক্ষিণে আরও একটি বড় আকারের পুকুর আছে। এই জমিদার বাড়িতে প্রায় ২০০ বিভিন্ন আকারের ও প্রকৃতির কক্ষ রয়েছে।
​জমিদার বাড়ির মাঝে দ্বিতীয় ইমারতটির নাম রংমহল। এর অভ্যন্তরের দেয়াল জুড়ে রং তুলিতে আঁকা ফুল, লতা-পাতা, রঙিন জ্যামিতিক নকশায় নান্দনিকতা ফুটে উঠেছে। এ ইমারতটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ জাদুঘরে প্রদর্শিত হচ্ছে জমিদার পরিবারের ব্যবহৃত শৌখিন আসবাবপত্র, শ্বেত পাথরের ভাস্কর্য, বেলজিয়াম আয়না, শ্বেত পাথরের টেবিল, লোহার এবং কাঠের সিন্দুক ইত্যাদি।

প্রদর্শনীর সময়সূচি
​গ্রীষ্মকালীন সময়সূচি :
​১ এপ্রিল হতে ৩০ সেপ্টেম্বর
​মঙ্গলবার থেকে শনিবার: সকাল ১০:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
​সোমবার: দুপুর ০২:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
​রবিবার: সাপ্তাহিক ছুটি।
​অন্যান্য সরকারি ছুটি।
​শীতকালীন সময়সূচি :
​১ অক্টোবর হতে ৩০ মার্চ
​মঙ্গলবার থেকে শনিবার: সকাল ১০:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
​সোমবার: দুপুর ০২:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
​রবিবার: সাপ্তাহিক ছুটি।
​অন্যান্য সরকারি ছুটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker