শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

ঈদের ছুটিতে বালিয়াটি জমিদার বাড়ি দর্শনার্থীদের উপচে পড়া ভীড় রাজস্ব আদায় প্রায় পাঁচ লাখ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১০ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক

ঈদের দিন শনিবার থেকে সোমবার তৃতীয় দিন পর্যন্ত মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়িতে দর্শনার্থীদের ছিলো উপচে পড়া ভীড়। দিন বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের বেড়েছে ভীড়।বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের জমিদার বাড়িটি মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত। সাধারণ ভ্রমন পিপাসুরা ৩০ টাকায় টিকেট কেটে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন পরিবারের সদস্যদের সাথে।
দর্শনার্থীদের ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদের তিন দিনের বন্ধের মধ্যেও বালিয়াটি জমিদার বাড়ি খোলা রাখা হয়েছে এতে রাজস্ব আদায় হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৩৮ টাকা বলে জানিয়েছেন বালিয়াটি প্রাসাদ জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান মো.নিয়াজ মাখদুম।

বালিয়াটি জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি গ্রামে অবস্থিত। “গোবিন্দ রাম সাহা” বালিয়াটি জমিদার পরিবারের গোরাপত্তন করেন। ১৮ শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের ব্যবসায়ি ছিলেন। এটি বাংলাদেশের ১৯ শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। এই প্রাসাদ চত্বরটি প্রায় ১৬,৫৫৪ বর্গমিটার জমির উপর ছড়িয়ে থাকা ৭টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই জমিদার বাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত হয়ে আসছে।

ঈদের তৃতীয় দিন সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিয়াটি জমিদার বাড়িটিকে কেন্দ্র করে, এখানে প্রায় মেলার মত বসেছে। বাহিরে শত শত মটর সাইকেল রাখা, সারি সারি ব্যক্তিগত যানবাহন। গেটে সংলগ্ন টিকিট কাউন্টারে হালকা জট। ছোটদের জন্য ২০ টাকা এবং প্রাপ্ত বয়স্কদের প্রতিজনের টিকিট মূল্য ৩০ টাকা।

সাটুরিয়া উপজেলার হরগজ পূর্বনগর গ্রামের সুমন চাকরি করেন একটি বেসরকারী কম্পানিতে। সারা বছর পরিবারের সদস্যদের নিয়ে কোথায় বেড়ানোর সুযোগ পান না।তাই পরিবারের ৪ সদস্য কে নিয়ে বেড়াতে এসেছেন বালিয়াটি জমিদার বাড়িতে।পরিবার নিয়ে ঘুরতে অনেক ভালো লাগছে বলে জানান তিনি।
বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদের কেয়ারটেকার ইব্রাহিম বলেন, সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন এ ঐতিয্যবাহি জমিদার বাড়িতে। দুই ঈদ , বিজয় দিবস,স্বাধীনতা দিবস ও নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশী পর্যটকরা ভিড় করে বেশী। আমাদের টিকিট মূল্য কম এবং ঢাকার নিকটে হওয়াতে সবার পছন্দ এ পর্যটন কেন্দ্রেটি।

বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী বলেন, ঢাকা ও মানিকগঞ্জ থেকে যাতায়াত ব্যাবস্থা ভালো। তাছাড়া একাধিক প্রকল্প এ জমিদার বাড়িতে বাস্তবায়ন করা হয়েছে। ফলে দিন দিন পর্যটকদের ভীড় বাড়ছে বলে জানান তিনি।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, ঈদ উপলক্ষে পর্যটকদের ভিড় বাড়ছে বালিয়াটি জমিদার বাড়িতে। তাছাড়া নাহার গার্ডেন ও সাটুরিয়ায় বাড়তি পর্যটকদের কথা চিন্তা করে আমাদের প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker