শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

নিঃস্ব ১৫ ব্যবসায়ী: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটির ক্ষতি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০ বার

নিজস্ব প্রতিবেদক

​মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে লাগা এই আগুনে বাজারের অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় দুই কোটি টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। বাজারের পাহারাদার ও স্থানীয়রা আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

​অগ্নিকাণ্ডে কাপড়, ওষুধ, কসমেটিকস, মুদি মাল,স্বর্ণের দোকান, চায়ের দোকানএবং ইলেকট্রনিক্সের দোকানসহ মোট ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ব্যবসায়ীরা জানান, দোকানে থাকা নগদ টাকা এবং বিপুল পরিমাণ মালামাল বের করার কোনো সুযোগ পাননি তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে।

​ফায়ার সার্ভিসের বক্তব্য
সাটুরিয়া ​ফায়ার সার্ভিসের টীম লিডার সহিদুর রহমান বলেন,আমরা রাত ১.২০ মিনিটে খবর পেয়ে ২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে পানির উৎসের অভাব থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।রঞ্জিত বসাকের কাপড়ের দোকান ও জামান মেডিসিন কর্নারসহ মোট ১৫ টি দোকান পুড়ে গেছে এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওই সময় বৈদ্যুত ছিলো না।সুকুমার বসাকের কাপড়ের দোকানের আইপিএস থেকে থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।

​শোক ও হাহাকার
আজ ​বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। আগুনে সর্বস্ব হারানো ব্যবসায়ীরা এখন দিশেহারা। তারা সরকারের কাছে দ্রুত সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker