শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ: যুবক আটক, জনতা-পুলিশ সংঘর্ষে কনস্টেবল আহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২২ বার

নিজস্ব প্রতিবেদক

​মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে মো. পারভেজ হোসেন ইমন (২৭) নামে এক কৃষি উপ-সহকারী কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।


​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয় ঘটিকায় কান্দাপাড়া বাজারের একটি কাপড়ের দোকানে বসে পারভেজ হোসেন ইমন রাসুল (সা.)-এর বিবাহিত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বিষয়টি নিয়ে উপস্থিত ব্যক্তিদের সাথে তার ব্যাপক তর্ক-বিতর্ক হয়। অভিযুক্ত ইমন কান্দাপাড়া গ্রামের মিজানুর রহমান লিটনের ছেলে।

​আটক ও সড়ক অবরোধ

​বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্থানীয় উত্তেজিত জনতা কান্দাপাড়া জামে মসজিদ এলাকা থেকে ইমনকে আটক করে। এ সময় বিক্ষুব্ধ জনতা সাটুরিয়া-গোলড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর সেনাবাহিনী ক্যাম্পের সদস্য, জেলা পুলিশ ও সাটুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

​পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলা
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তকে থানায় নিয়ে যেতে চাইলে উত্তেজিত জনতা বাধা সৃষ্টি করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং রাস্তায় থাকা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। রাত ৯ টা ১০ মিনিটের দিকে বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে কনস্টেবল মো. আরিফুল ইসলাম মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন।

​পরিস্থিতি নিয়ন্ত্রণ
​পরিস্থিতি বেগতিক দেখে মানিকগঞ্জ সদর সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট মোস্তাহিদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন অতিরিক্ত ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় তিন ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টা ও আলোচনার পর বিশৃঙ্খলাকারীদের নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত ইমনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

​এ ব্যাপারে সাটুরিয়া থানার( ওসি)তদন্ত আসাদুজ্জামান বলেন,​আহত কনস্টেবল আরিফুল ইসলামকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker