শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে একাধিক কারখানায় ডাকাতির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৮ ,কোটি টাকার মালামাল উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর উপজেলায় সংঘটিত একাধিক চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে লুট হওয়া প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— মো. মাসুদ রানা, মোহাম্মদ সাজেদুল ইসলাম ওরফে সাজিদ, মোঃ সাগর প্রামানিক, মোঃ আক্তার হোসেন, মোহাম্মদ আল-আমিন, আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন, আব্দুস সালাম।

আজ শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদুল ফিতরের ছুটির আগেও পরে গত ২৩ মার্চ গভীর রাতে শিবালয় উপজেলায় আসতিয়া বোর্ড এন্ড পেপার মিল এবং ঘিওর উপজেলার অ্যাডভান্স অ্যাটোয়ার লিমিটেড নামীয়একটি পোশাক কারখানায় সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা কারখানায় প্রবেশ করে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং হাত-পা বেঁধে ফেলে। পরে কারখানার মূল্যবান যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জামাদি মোবাইল ফোন , কম্পিউটার ও সিসি ক্যামেরা যন্ত্রাংশ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করলে মানিকগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, শিল্প কারখানার যন্ত্রপাতি, কম্পিউটার, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker