নিজস্ব প্রতিবেদক
সরকার সবসময় বিপদে মানুষের পাশে আছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এই সামান্য সহায়তা তাদের প্রাথমিক ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে।”
মানিকগঞ্জের সাটুরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা) এসব কথা বলেন।
তিনি আরও বলেন ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী সরকারি এই সহায়তা পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।
শনিবার সকাল এগারো টার দিকে উপজেলা পরিষদ হল রুমে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন-এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে চেক বিতরণ
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ বলেন,উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এতে জনপ্রতি ৭ হাজার ৫০০ টাকা করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।