শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে – মানিকগঞ্জে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক

অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এই সেতুটি অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউপি-ছনকা বাজার ভায়া রাজৈর সড়কের চেইনেজে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি এসব কথা বলেন।

​তিনি আরও বলেন “বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বদ্ধপরিকর। এই সেতুটি নির্মিত হলে এই অঞ্চলের মানুষের কৃষি ও ব্যবসা-বাণিজ্যে আমূল পরিবর্তন আসবে।

​সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান।
এ ছাড়া এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিক, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জের তত্ত্বাবধানে এই সেতুটি নির্মিত হচ্ছে। বরাইদ ইউপি-ছনকা বাজার ভায়া রাজৈর সড়কের ১৭৫০ মিটার চেইনেজে নির্মিতব্য ৩৩৬.৪ মিটার দীর্ঘ এই সেতুটি বরাইদ ইউনিয়ন এবং ছনকা বাজারের মধ্যে সংযোগ স্থাপন করবে। সেতুটি চালু হলে মানিকগঞ্জসহ পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলের যাতায়াত ব্যবস্থা ও কৃষিপণ্য পরিবহনে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker