শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত: আলোচনা সভা ও সম্মাননা প্রদান

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৯১ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

“তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সাটুরিয়া উপজেলা প্রশাসন এবং সাটুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মাদ অনিক ইসলাম। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এলিসা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. আশিফা আশরাফি।

​প্রধান অতিথির বক্তব্যে কাজী মোহাম্মাদ অনিক ইসলাম বলেন, “একটি সুস্থ, সবল ও পরিকল্পিত জাতি গঠনে পরিবার পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। মাঠ পর্যায়ের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।” তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে আরও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
​আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাঠ পর্যায়ের শ্রেষ্ঠ কর্মীদের হাতে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker