শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে পূবালী ব্যাংকের বিশেষ সচেতনতা ক্যাম্পেইন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮১ বার

​মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ):
​স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে পূবালী ব্যাংক পিএলসি দৌলতপুর শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস দৌলতপুর’ এবং ‘এক দেশ এক QR, লেনদেনে BANGLA QR’ শীর্ষক বিশেষ গ্রাহক সচেতনতা ও সেবা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল ​বুধবার (২২ জুলাই) সকালে দৌলতপুর বাজারের সরদার মার্কেটে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা হয়। এই কার্যক্রমটি ২৩ জুলাই পর্যন্ত চলবে। ক্যাম্পেইনে দৌলতপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ গ্রাহকদের মাঝে ডিজিটাল লেনদেনের সুফল তুলে ধরাসহ ‘বাংলা কিউআর’ (Bangla QR)-এর সহজ ব্যবহার সম্পর্কে বিস্তারিত অবহিত করা হচ্ছে।
​দুই দিনব্যাপী এই ক্যাম্পেইন থেকে গ্রাহকদের বিভিন্ন আকর্ষণীয় সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে— কোনো প্রারম্ভিক খরচ ছাড়াই তাৎক্ষণিকভাবে ফ্রি ব্যাংক হিসাব খোলার সুযোগ, নতুন ও বিদ্যমান গ্রাহকদের ফ্রিতে ইনস্ট্যান্ট ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকের অফিশিয়াল মোবাইল অ্যাপ রেজিস্ট্রেশনে সরাসরি সহায়তা, ব্যাংক হিসাবের সাথে তাৎক্ষণিক বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহজে ‘বাংলা কিউআর’ কোড আবেদন ও সংগ্রহের বিশেষ ব্যবস্থা।
​উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি দৌলতপুর শাখার ব্যবস্থাপক খালেদ মাহমুদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন।
​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, “প্রযুক্তির এই যুগে লেনদেন সহজ ও নিরাপদ করতে ক্যাশলেস ব্যবস্থার কোনো বিকল্প নেই। নগদ টাকা বহনের ঝুঁকি যেমন রয়েছে, তেমনি বাংলা কিউআর বা ডিজিটাল অ্যাপসের মাধ্যমে লেনদেনে রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য। পূবালী ব্যাংক পিএলসি দৌলতপুরে যে ‘ক্যাশলেস দৌলতপুর’ ও ‘বাংলা কিউআর’ প্রচার ক্যাম্পেইনের আয়োজন করেছে, তা প্রান্তিক পর্যায়ে ডিজিটাল ব্যাংকিং পৌঁছে দিতে অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী একটি পদক্ষেপ।” তিনি স্থানীয় ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে এখন যেকোনো ব্যাংকের অ্যাপ বা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে চোখের পলকে লেনদেন করা সম্ভব। এতে খুচরা টাকার ঝামেলা মেটে, ক্যাশ চুরি বা হারানোর ভয় থাকে না এবং হিসাব রাখাও সহজ হয়। দৌলতপুরকে একটি মডেল ‘ক্যাশলেস উপজেলা’ হিসেবে গড়ে তুলতেই পূবালী ব্যাংক সরাসরি প্রান্তিক পর্যায়ে এই আধুনিক সেবা পৌঁছে দিচ্ছে।
​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের গাজীপুর অঞ্চল প্রধান মো. আরিফুর রহমান, দৌলতপুর গার্লস স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি মো. গোলাম মোস্তফা, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, পূবালী ব্যাংক ঘিওর শাখা ব্যবস্থাপক মো. ইউসুফ আলী এবং গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের এডিসি ইনচার্জ ফজলে রাব্বী।
​অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেসার্স মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুর রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সালেহউদ্দিন সেলিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সালমান খান। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পূবালী ব্যাংকের গ্রাহক ও সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker