বিশেষ প্রতিনিধি:
মানিকগঞ্জ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের পরিচালক মোঃ রফিকুল ইসলাম রফিকের সাথে শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেছেন অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জএর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কেরানীগঞ্জে অবস্থিত মানিকগঞ্জ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের সভাপতি মোঃ সাইফুল্লাহ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী, অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ এর সহ-সভাপতি মোঃ শাহ আলম ও প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ শাহিন তারেক উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে সংগঠনের প্রতিনিধিরা মানিকগঞ্জের গণমাধ্যমের সার্বিক মানোন্নয়ন, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।