মানিকগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সাংগঠনিক সফর আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সফর উপলক্ষে জেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের এক মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সফরে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাসেল। এসময় কেন্দ্রীয় কমিটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সফরকালে মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে জেলা সভাপতি মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী শিপলুর সঞ্চালনায় জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব মীর, সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসান মিয়া প্রধান এবং সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী খোকনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পেশাজীবীদের অধিকার রক্ষা এবং দলের সাংগঠনিক ভিতকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নানা দিকনির্দেশনামূলক আলোচনা করেন।