শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

আইডিইবি মানিকগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২১ বার

​মানিকগঞ্জ প্রতিনিধি:

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মানিকগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

​মঙ্গলবার(২৮জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
​এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি মানিকগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী শেখ মোহাম্মদ রোকনুজ্জামান, সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ডক্টর প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক প্রকৌশলী দেবাশীষ সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমান, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. কবির হোসেন এবং প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম বিশ্বাস (বাবু)-সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
​সাক্ষাৎকালে জেলা প্রশাসক নাজমুন আরা নবনির্বাচিত কমিটির নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন। একই সাথে তিনি মানিকগঞ্জের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবামূলক কাজে প্রকৌশলীদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker