শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে দিনব্যাপী “জব ফেয়ার ২০২৬” অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই), মানিকগঞ্জের আয়োজনে ASSET প্রজেক্টের আওতায় বিশ্ব ব্যাংকের সহায়তায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত এনপিআই এর মানিকগঞ্জ শাখার নিজস্ব ক্যাম্পাসে পরিচালক ইঞ্জিনিয়ার ড. মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় এনপিআই এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত চাকরি মেলায় জব পোর্টাল বিডি জবস্, আকিজ গ্রুপ, মুন্নু গ্রুপ, বসুন্ধরা গ্রুপ’সহ স্বনামধন্য ২০ টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

প্রায় দেড় হাজার চাকরিপ্রত্যাশী উক্ত মেলায় সরাসরি অংশগ্রহণ করে তাদের সিভি প্রদান করেন।
শিল্প প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগ তাৎক্ষণিকভাবে সিভি বিশ্লেষণ করে কয়েকজনকে চাকরি নিশ্চিতকরণের প্রক্রিয়ায় রাখেন।

উক্ত জব ফেয়ার এবং সেমিনারে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী মহোদয়।

বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শহীদুজ্জামান,
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মহরম আলী, জেলা শিক্ষা অফিসার মো আমির হোসেন।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম।
পিজিসিবি এর নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস মাহমুদ,
সমাজসেবা অফিসার মোস্তফা হাবিব, অগ্রনী ব্যাংকের এজিএম ইমরুল সাগর, এনপিআই মানিকগঞ্জের শিক্ষক কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গনসহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

বেকারত্ব দূরীকরণের এই প্রক্রিয়ায় মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) তাদের কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম অব্যাহত বজায় রাখার পুনর্ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker