সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২ আগস্ট) বিকেল ৫টায় সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ খায়রুল ইসলাম,সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির মো. জাকির হোসেন।
সভায় সাটুরিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধানগণ অংশ নেন। এতে উপজেলার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের পাঠদানের অগ্রগতিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়।