শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

কেউ নেতা সাজবেন না সবাই কর্মী হয়ে যান : রিতা

  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার

মানিকগঞ্জ প্রতিনিধি,

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি থেকে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, বিএনপি জনগণের দল। আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের উন্নয়ন হবে। আর বিএনপি ক্ষমতায় না আসতে পারলে দেশ পিছিয়ে যাবে।তাই কেউ নেতা সাজবেন না সবাই কর্মী হয়ে যান।
সোমবার (২৪ নভেম্বর)  সন্ধ্যায় উপজেলার ধানকোড়া ইউনিয়নের চৈন্তা এলাকায় তাঁতী দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা আরো বলেন, আমাদের কথা বলার স্বাধীনতা খর্ব হয়েছিল সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। সেই বিজয় ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ভোট দিতে হবে।
সাটুরিয়া উপজেলা তাঁতীদলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে  ও বাবুল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব মুজিবুর রহমান, জেলা তাঁতী দলের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্না খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাটুরিয়া উপজেলা বিএনপিরর যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমীর হামজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহসিন উজ্জামানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker