শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে তিন ফসলি জমির মাটি কাটছেন প্রভাবশালী ব্যবসায়ী: জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৯ বার

নিজস্ব প্রতিবেদন

​মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের গোলড়া চড়খন্ড এলাকায় রাতের আঁধারে তিন ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে ফরিদ নামের এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে রোববার (১৫ মার্চ) এলাকাবাসীর পক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা গেছে, জাগীর ইউনিয়নের গোলড়া চড়খন্ড এলাকায় দীর্ঘ দিন ধরে প্রভাবশালী মাটি ব্যবসায়ী ফরিদ ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে নিয়ে যাচ্ছেন। কৃষি জমি রক্ষায় সরকারি কঠোর নিষেধাজ্ঞা থাকলেও তিনি তা অমান্য করে রাতের আঁধারে কয়েকশ’ ট্রলি মাটি বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এতে করে ওই এলাকার বিশাল আবাদি জমি যেমন অস্তিত্ব সংকটে পড়েছে, তেমনি পাশ্ববর্তী জমিগুলোও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
​স্থানীয়দের দাবি, বারবার নিষেধ করা সত্ত্বেও ফরিদ তার পেশিশক্তি ও প্রভাব খাটিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছেন। মাটি বহনের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক ও ট্রলি চলাচলের কারণে স্থানীয় গ্রামীণ রাস্তাগুলোও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার সাধারণ কৃষকরা তাদের শেষ সম্বল ফসলি জমি রক্ষায় এখন দিশেহারা।
​লিখিত অভিযোগে এলাকাবাসী জানান, “আমরা কৃষি নির্ভর মানুষ। এভাবে যদি ফসলি জমির বুক চিরে মাটি কেটে নেওয়া হয়, তবে ভবিষ্যতে এখানে আর কোনো ফসল ফলানো সম্ভব হবে না। আমরা জেলা প্রশাসকের কাছে এই অবৈধ মাটি কাটা বন্ধ এবং অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
​এই বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসন নাজমুল আরা সুলতানা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ওই এলাকায় আমাদের লোক পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker