শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

পুলিশ এবং সাংবাদিক একে অপরের পরিপূরকমতবিনিময় সভায় নবাগত ওসি

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক

“পুলিশ এবং সাংবাদিক একে অপরের পরিপূরক। মাদক ও কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স। সাটুরিয়ার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তৎপর আছে।​জনগণের সহযোগিতা ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা থাকলে অপরাধ দমন অনেক সহজ হবে।

​মানিকগঞ্জের সাটুরিয়া থানার নবাগত (ওসি) মো. মোশাররফ হোসেনের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন,সাটুরিয়ার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয় সংবাদকর্মীদের সার্বক্ষণিক পরামর্শ ও সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় ওসির রুমে এই সভা আয়োজিত হয়। সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূল এবং কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের সাথে সাংবাদিকদের সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়।

​সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত ওসি মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আসাদুজ্জামান।

​সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার এবং ক্রমবর্ধমান কিশোর গ্যাং কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, সঠিক তথ্য আদান-প্রদান এবং পুলিশের ইতিবাচক ভূমিকা থাকলে এসব সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব।

এই সময় বক্তব্য রাখেন দৈনিক সংবাদ এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী মোঃ লুৎফর রহমান, ​সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান প্রমুখ। এ ছাড়া সাটুরিয়া প্রেসক্লাবের সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
​সভায় উপস্থিত সাংবাদিকরা সাটুরিয়ার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সাহসী ও নিরপেক্ষ পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker