সোহরাব হোসেন,সিংগাইর থেকে :
“দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ “এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল র্যালি,আলোচনা সভা,ঋণের চেক বিতরণ,সার্টিফিকেট বিতরণ,বিনামূল্যে রক্তের গ্রুপ ও সুগার পরীক্ষা করা।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি দিয়ে শুরু হয় জাতীয় যুব দিবস । র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো:আল আমিন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য মো:আলাউদ্দিন, কাদের শিকদার, মিজানুর রহমান, নারী উদ্যোক্তা শিউলি আক্তার প্রমূখ।আলোচনা সভা শেষে ১৪ জনকে যুবক ও যুব মহিলাকে ১৮ লাখ ঋনের চেক এবং ৪০জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এদিকে, প্রত্যাশা হেলথকেয়ার লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত যুবক ও যুবমহিলাদের বিনা মূল্যে রক্তের গ্রুপ ও সুগার পরীক্ষা করা হয়।