নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি:
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে আয়োজিত এই সভাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মশিউর রহমান।
বিশেষ অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী শিপলু, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব মীর এবং সহ-সভাপতি মির্জা লাবণী।
এ ছাড়া সহ-প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, মাসুদুর রহমান স্বপন, শাহ্ আলমসহ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীও অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, পেশাজীবী সমাজের গুরুত্ব ও দায়িত্ব এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, দেশের সংকটময় মুহূর্তে পেশাজীবী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংহত করতে হবে।
সভা শেষে স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং আগামী দিনে আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।