সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার

​মোঃ শাহ আলম,মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। কলিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
​১ লা নভেম্বর রবিবার, বিকাল ৩ ঘটিকায় কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে । এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা ও কঠোর অবস্থান গড়ে তোলার লক্ষ্যেই এই জনসভার আয়োজন করা হয়েছে।

উক্ত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার।
​
কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন , জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক,উপজেলা বিএনপির সিনিয়র সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,এমপি জিন্নাহ মিয়ার মেয়ের জামাই ব্যারিস্টার জাহিদুল করিম নয়ন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী ও কলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি এস এ জিন্নাহ কবীর স্পষ্টভাবে বলেছেন যে, এলাকা থেকে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন কখনো সম্ভব নয় এবং তা সব উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করে। তিনি দলীয় নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এবং ঐক্যবদ্ধভাবে এসব অপরাধ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন।যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেছেন, যুবসমাজকে মাদক ছেড়ে মাঠমুখী হতে হবে এবং খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে। নির্বাচনের পর জনগণের আস্থার প্রতি সম্মান জানিয়ে তিনি বারবার উল্লেখ করেছেন যে, সাধারণ মানুষের জীবনযাত্রাকে নিরাপদ ও শান্তিময় করতে এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে তিনি বদ্ধপরিকর। এসময় সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।
জনসভাটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য আহ্বায়ক কমিটি ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।
​স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এই জনসভাটি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অপরাধ দমনে জোরালো ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker