সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১২২ বার

নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি।

আসন্ন ৬নং হরগজ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে বইছে নির্বাচনী আমেজ। সাধারণ ভোটারদের মাঝে সৎ, যোগ্য ও নতুন নেতৃত্ব বেছে নেওয়ার তুমুল আগ্রহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান এবং একটি মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে নির্দলীয় ও নিরপেক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় সরব রয়েছেন সাটুরিয়া বাজার বণিক সমিতির পরিচিত মুখ ও বিশিষ্ট ঢেউটিন ব্যবসায়ী (মেসার্স হরগজ ট্রেডার্স) মো. ফরিদ মৃধা (শফিক)।

শুক্রবার (৩১অক্টোবর) রাত ৯টার দিকে হরগজ নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে ভোটারদের সাথে খোলামেলা কথা বলেন এবং নিজের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এই জননেতা। উক্ত বৈঠকে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে তার সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন।

দুর্নীতি ও মাদক নির্মূল করাই মূল লক্ষ্য:
চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক) তার বক্তব্যে বলেন, আমার প্রধান এবং একমাত্র লক্ষ্য হলো হরগজ ইউনিয়ন থেকে দুর্নীতি, অনিয়ম, মাদক, অন্যায় ও অত্যাচার চিরতরে নির্মূল করে একটি শান্তির ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলা। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যে বৈষম্য ও অবহেলার শিকার হয়েছে, তা দূর করে তাদের মৌলিক অধিকার ও প্রকৃত সেবা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।

উন্নয়ন ও সুশাসনের সুনির্দিষ্ট পরিকল্পনা:
ইউনিয়নের সার্বিক রূপান্তরে বেশ কিছু যুগোপযোগী পরিকল্পনা ঘোষণা করেছেন এই পদপ্রার্থী। এর মধ্যে রয়েছে:

  • মাদক ও অপরাধ দমন: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে জিরো টলারেন্স নীতিতে মাদক ও সব ধরনের অন্যায়-অত্যাচার কঠোরহ হাতে দমন করা।
  • স্বচ্ছ সুশাসন প্রতিষ্ঠা: ইউনিয়ন পরিষদকে দালাল ও দুর্নীতিমুক্ত করা। পরিষদের প্রতিটি সেবা ও বরাদ্দ শতভাগ স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হবে।
  • জনকল্যাণ নিশ্চিতকরণ: সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া এবং খেটে খাওয়া মেহনতী মানুষের নায্য অধিকার রক্ষা করা।

ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:
উঠান বৈঠকে উপস্থিত সর্বস্তরের জনসাধারণের উদ্দেশে মো. ফরিদ মৃধা (শফিক) আরও বলেন, হরগজ ইউনিয়নের সর্বস্তরের জনগণই আমার মূল শক্তি। আগামী নির্বাচনে আমি আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থনপ্রার্থী। আপনাদের মূল্যবান ভোট ও ঐক্যবদ্ধ সহযোগিতার মাধ্যমেই আমরা সবাই মিলে হরগজ ইউনিয়নকে একটি মডেল, শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী ইউনিয়নে রূপান্তরিত করব ইনশাআল্লাহ।

স্থানীয় ভোটারদের মতে, প্রার্থীর এমন সুনির্দিষ্ট ঘোষণা ও জনবান্ধব পরিকল্পনা সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করেছে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে হরগজ ইউনিয়নের পাড়া-মহল্লায় বইছে পরিবর্তনের জোয়ার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker