শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৬ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় গাজীখালী নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) বিকেলে উপজেলার দড়গ্রাম ইউনিয়নের গাজীখালী নদী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​আদালত সূত্রে জানা গেছে, গাজীখালী নদী থেকে অবৈধ উপায়ে বালু ও মাটি উত্তোলন করে পরিবহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা।
​অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সত্যতা পাওয়ায় চরতিল্লি এলাকার মো: রাজা মিয়ার কাছ থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩-এর ৪ (ছ) ধারা লঙ্ঘনের দায়ে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা জানান, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অবস্থান কঠোর। জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাটুরিয়া থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker