শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৫ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ২৩ মে (শনিবার) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ ও চেক তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে মোট ১৭ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মাঝে সর্বমোট ১ লাখ ৩৩ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।


এ বিষয়ে ​সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, বর্তমান সরকার সমাজের অবহেলিত, অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই আর্থিক সহায়তা যেন বিপদে পড়া পরিবারগুলোর কিছুটা হলেও উপকারে আসে, সেই লক্ষ্যেই উপজেলা সমাজকল্যাণ পরিষদ এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতেও এ ধরনের মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।
​চেক বিতরণকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker