শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার

মানিকগঞ্জ প্রতিনিধি,

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লক্ষী পূজার মেলায় ছুরিকাঘাতে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি উপজেলার ভট্টি কাফাটিয়া (খালপাড়) এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ মানিক মিয়ার ছেলে। সে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল।

বিষয়টি মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ নিশ্চিত করে বলেন, মেলায় ঘুরতে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে একদল যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত আনুমানিক পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ আরো বলেন,আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker