শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অভূতপূর্ব সাফল্য

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৭ বার

মানিকগঞ্জ প্রতিনিধি :

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে মানিকগঞ্জের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ,

মানিকগঞ্জ’ (AFSCM)। প্রতিষ্ঠানটি থেকে এবার মোট ১৭ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে বৃত্তি লাভ করেছে। যার মধ্যে ৮ জন ট্যালেন্টপুল এবং ৯ জন জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে। এই গৌরবময় ফলাফলে বিদ্যালয় পরিবার, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
​ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৮ জন শিক্ষার্থী হলো— অহনা আদরিকা, আব্দুল্লাহ আল আহাদ, এসএম আবরার বিন আরিফ, নাবিলা বিনতে জামান, মাহফুজুর রহমান ইয়াছিন, মীর জান্নাতুল নামিরা, মোহাম্মদ তাহমিদ রহমান ও সানজিদা আক্তার শিফা।
​সাধারণ বা জেনারেল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৯ জন শিক্ষার্থী হলো— ইয়ামিন আরাফাত, তানভীর ইবনে নূর, তাসনিম বিনতে প্রিমা, তাসফিয়া ইসলাম সাইফা, নাফিজা খাতুন, নাফিসা তাসনিম আকিফা, নুসরাত জাহান জিমিয়া, মোমিনুর হোসেন আয়ান ও শ্রেষ্ঠ রায়।

​প্রতিষ্ঠানের এই ধারাবাহিক সাফল্যের বিষয়ে জানা যায়, মাননীয় পরিচালক ডা. রেজওয়ানা আফরোজ স্মরণী-এর দূরদর্শী নেতৃত্ব ও নিরলস পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ যত্ন নেওয়া হয়েছে, যার সুফল আজ এই কৃতিত্বের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
​সাফল্যের অনুভূতি ব্যক্ত করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, “এই সাফল্য শুধু আমাদের শিক্ষার্থীদের একার নয়, এটি সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমাদের মাননীয় পরিচালক ডা. রেজওয়ানা আফরোজ স্মরণী মহোদয়ের নিরলস দিকনির্দেশনা ও আন্তরিক পৃষ্ঠপোষকতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা ও আস্থা রয়েছে। পাশাপাশি আমি আমাদের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের আস্থা ও সহযোগিতার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

​এদিকে, কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানের সভাপতি শেখ জামিল উদ্দিন বলেন, “এই সাফল্য আমাদের ভবিষ্যতের পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে।” তিনি বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
​আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ পরিবার বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য অফুরন্ত শুভকামনা ব্যক্ত করেছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও একইভাবে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker