শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে পৃথক ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার

মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জে পৃথক ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) এ মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানান,দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার একটি ভাড়াবাসা থেকে দরজা ভেঙে আবু হানিফ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সদর উপজেলার জয়রা এলাকার মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন এক মধ্যবয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল বাসারের ছেলে। তিনি বিদেশে লোক পাঠানোর কাজ করতেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, নিহত হানিফের সাবেক স্ত্রী জরুরী সেবায় ফোনের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানায়। এরপর পুলিশ ও বাড়ির মালিকসহ আশপাশের মানুষের সহযোগীতায় ঘরের দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘিওর থানা পুলিশ জানান, সোমবার সকালে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ এলাকা সোনা মিয়া (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোনা মিয়া ঘিওরের সিংজুরী ইউনিয়নের বেড়াভাঙ্গা এলাকার মৃত হযরত আলীর ছেলে।

ঘিওর থানার ওসি কোহিনুর ইসলাম জানান, সোনা মিয়া তার বোনের জামাইয়ের বাড়িতে বেড়াতে যান এবং রোববার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান। এরপর সকাল বেলা বোনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত সোনা মিয়ার স্ত্রী জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় নিহত হন বলেও ওসি জানান।

অপরদিকে সোমবার সকালে সিংগাইর উপজেলায় বিষপানে নিহত রোজিনা (৩২) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রোজিনা আক্তার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলি এলাকার আয়নাল মিয়ার স্ত্রী।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, রোববার দিবাগত রাতে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলি এলাকার রোজিনা আক্তার বিষপান করেন এবং গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়া সাটুরিয়ায় উপজেলায় একটি কারখানায় কাজ করার সময় ড্রামের চাপায় রাসেল মাহমুদ (৩৫) এক শ্রমিক নিহত হয়েছে।

নিহত রাসেল মাহমুদ জামালপুর সদর উপজেলার রুহুল্লী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি ইনসেপ্টা ফার্মিসিউক্যাল কারখানায় শ্রমিকের কাজ করতেন।

সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, রোবাবর ইনসেপ্টা ফার্মিসিউক্যাল কারখানায় কাজ করার সময় শ্রমিক রাসেল মাহমুদের উপর ছাদ থেকে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে এবং রাসেল মাহমুদ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker