শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে রেইজ প্রকল্পের সেমিনারে সরকারি সেবা সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৯ বার

মানিকগঞ্জ প্রতিনিধি,

প্রত্যাগত অভিবাসী কর্মীদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নের মূলধারায় কাজে লাগাতে হলে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা সহজলভ্য করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রেইজ (RAISE) প্রকল্পের প্রকল্প পরিচালক ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও বাজেট) ড. এ. টি. এম. মাহবুব-উল করিম (যুগ্মসচিব)।

২৭ (জুলাই)রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রত্যাগত অভিবাসী কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনঃএকত্রীকরণে রেইজ (RAISE) প্রকল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বক্তারা বলেন, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে তুলতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। রেইজ (RAISE) প্রকল্পের মাধ্যমে প্রত্যাগত অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক পুনঃএকত্রীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের জন্য আর্থিক সহায়তা, কল্যাণমূলক সেবা এবং বিভিন্ন সরকারি সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

ড. এ. টি. এম. মাহবুব-উল করিম বলেন, প্রত্যাগত অভিবাসীদের অর্জিত দক্ষতা দেশের সম্পদ। তাদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করা গেলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এজন্য সরকারি সেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারি পরিচালক(ভারপ্রাপ্ত )প্রদীপ কুমার সরকার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ প্রত্যাগত অভিবাসী, প্রবাসীদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

মোঃ লুৎফর রহমান
মানিকগঞ্জ প্রতিনিধি
মোবা: ০১৭১১৯০৪৫৬৯, তাং- ২৭/০৭/২৬

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker