শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়া উপজেলায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জে সাটুরিয়ায় এলজিইডি সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম।
এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম বলেন, এলজিইডি যেহেতু গ্রামীণ সড়ক উন্নয়নে ভূমি অধিগ্রহনের জন্য কোন ক্ষতিপুরণ দেয় না বিধায় আপনাদের সকলের সহযোগিতায় গ্রামীণ সড়ক ও সেতুর উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের কনসালটেন্ট বেটসের টিমলিডার মহিদুর রহমান খান। তিনি সাটুরিয়া উপজেলায় রোড নেটওয়ার্ক সমুহ উপস্থাপন করেন।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ, খ, ম নূরুল হক,সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন।সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মামুন উর রশিদ, সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান,সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
এছাড়া ইউপি চেয়ারম্যান, মেম্বার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সভায় অত্র উপজেলার রোড নেটওয়ার্ক সমুহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং স্থানীয় জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিগন তাদের মতামত উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker