শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে –জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২২ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি,
খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে। পর্যায়ক্রমে জেলা পর্যায়ে আরো নতুন টুর্নামেন্ট ছাড়া হবে। সাটুরিয়া খুবই শান্ত প্রিয় এলাকা।খেলার মাঠে এত দর্শক দেখে আমি খুবই আনন্দিত।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রশাসন কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এসব কথা বলেন।

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা প্রশাসন কাপ ২০২৫ ফাইনালে ফুকুরহাটি ইউনিয়নকে ১ গোলে হারিয়ে সাটুরিয়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার সাড়ে ৩ ঘটিকায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শুরু হয়। খেলার শেষার্ধে সাটুরিয়া একাদশ ১ গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ফুকুরহাটী একাদশ কোন গোল করে খেলায় সমতা আনতে পারেনি।উৎসবমুখর পরিবেশে খেলাটি শুরু হয়ে শেষ হয়। খেলায় হাজার হাজার দর্শক পুরো ৯০ মিনিট খেলোয়াররা দর্শকদের মাতিয়ে রাখেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, পিপিএম।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া উপজেলা জামায়াতের আমীর আবু সাইদ বিএসসি, সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলামসহ গণমাধ্যম কর্মী, ফায়ার সার্ভিস , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং আনসান ও গ্রাম পুলিশরা।

খেলায় সাটুয়িয়া উপজেলা প্রশাসন ছাড়াও ৯টি ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে। সাটুরিয়া উপজেলা প্রশাসন কাপ ২০২৫ এর প্রথম ম্যাচ ও উদ্বোধন হয়েছিল ১৭ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker