সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

মন্ত্রীকে না জানিয়ে গুদাম পরিদর্শনে গিয়ে এপিএস অব্যাহতি, কারণ দর্শানোর নোটিশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২১৩ বার

​নিজস্ব প্রতিবেদক,রূপকথা টিভি

খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে নিজস্ব উদ্যোগে সরকারি সফরসূচি তৈরি করে টাঙ্গাইলের একটি খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার অভিযোগে মন্ত্রীর সহকারী একান্ত সচিবকে (এপিএস) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এ সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোবিজ) নোটিশ দেওয়া হয়েছে।

​খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন এপিএস মো. আবদুল আওয়াল বুলবুল। এ জন্য গত ৮ অক্টোবর মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের স্বাক্ষরে একটি সরকারি সফরসূচির নোটিশ জারি করা হয়।

​ওই সফরসূচিতে ঢাকার মোহাম্মদপুরে এপিএস আবদুল আওয়ালের নিজ বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরা পর্যন্ত কর্মসূচি উল্লেখ করা হয়েছিল। এমনকি সফরের যাবতীয় সহায়তার জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে এবং জ্বালানির ব্যবস্থা করতে খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও নোটিশের অনুলিপি পাঠানো হয়। জানা গেছে, ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও তাঁর সঙ্গে ছিলেন।
​মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বিন্দুমাত্র জানতেন না। বিষয়টি জানার পর তিনি চরম বিরক্তি প্রকাশ করেন। সফর শেষে কর্মস্থলে ফেরার পরদিন আবদুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে অফিস থেকে চলে যেতে নির্দেশ দেন মন্ত্রী। এরপর তাঁকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
​মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, খাদ্যমন্ত্রীর এপিএস হিসেবে এ ধরনের একক ও অননুমোদিত কর্মসূচি পালনের কোনো সুযোগ নেই। এ বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্ত এপিএস মো. আবদুল আওয়াল বুলবুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম গণমাধ্যমকে বলেন, “আমাকে না জানিয়ে গুদাম পরিদর্শনের কারণে আবদুল আওয়ালকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker