সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে পর্যায়ক্রমে জেলার সব সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার

​নিজস্ব প্রতিবেদক,রূপকথা টিভি

মানিকগঞ্জ সদর উপজেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে গড়পাড়া ইউনিয়ন পরিষদের সামনে সড়ক উন্নয়নকাজের ফলক উন্মোচনের মাধ্যমে এসব কাজের শুভ উদ্বোধন কালে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

​স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, এই প্রকল্পের আওতায় মোট ৪ হাজার ১৮০ মিটার দীর্ঘ তিনটি সড়কের উন্নয়নকাজ বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে রয়েছে—তরা থেকে গিলন্ড বাজার পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দহর বাজার পর্যন্ত ১ হাজার ৪৮০ মিটার সড়কে ইউনি ব্লক স্থাপন। এ ছাড়া গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত ১ হাজার মিটার সড়কের রক্ষণাবেক্ষণকাজ করা হবে। তিনটি সড়কের এই উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের চুক্তিমূল্য ধরা হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা।

​উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে পর্যায়ক্রমে জেলার সব সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
​তিনি আরও বলেন, এই সড়কগুলোর উন্নয়নকাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে গতি আসার পাশাপাশি স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগও অবসান ঘটবে।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার ও অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল এবং এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker