সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার

​নিজস্ব প্রতিবেদক,রূপকথা টিভি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীর বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

সাটুরিয়া ​উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও সুধীজন উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে অফিসার ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ডা. তানজিলা ফেরদৌসী সাটুরিয়া উপজেলায় দায়িত্ব পালনকালে অত্যন্ত নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সেবামুখী কার্যক্রমে অনন্য অবদান রেখেছেন। সরকারি চাকরির কর্মক্ষেত্রে বদলি একটি নিয়মিত প্রক্রিয়া হলেও ভালো মানুষের আন্তরিক কর্মকাণ্ড ও সততা মানুষের হৃদয়ে চিরকাল দাগ কেটে যায়। আমরা তাঁর ভবিষ্যৎ কর্মময় জীবনের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ​মোঃ ইউসুফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্যে অন্যান্য কর্মকর্তারাও বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তৃণমূল পর্যায়ে খামারিদের সেবা প্রদান ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন।

​বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে ডা. তানজিলা ফেরদৌসী তাঁর কর্মকালীন সময়ে এলাকার সর্বস্তরের মানুষের ও প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​অনুষ্ঠান শেষে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker