সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার

​নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

মানিকগঞ্জের ঘিওর বাজারের মিষ্টিপট্টিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি মিষ্টির দোকানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে জিতেন দাসকে ৫ হাজার টাকা, মো. শহীদুল ইসলামকে ৮ হাজার টাকা এবং মো. এরশাদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক থাকতে হবে।

​অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা এস এম আনোয়ার হোসেন সুমন এবং আনসার সদস্যরা। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।
​

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker