সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার

​নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

​“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।

​রোববার (১ নভেম্বর) সকাল ১১ টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য যুব র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

​এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, সাটুরিয়া উপজেলায় টেকাব প্রকল্পের আওতায় ২ মাসব্যাপী ৪০ জন যুবক ও যুব মহিলাকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ১৪ দিনব্যাপী নকশীকাঁথা তৈরি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে ৩০ জন যুব মহিলাকে। যুব সমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন দিক তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

​এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশার তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুবদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রমের আওতায় সফল যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker