সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৯৭ বার

সোহরাব হোসেন,সিংগাইর থেকে :
“দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ “এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি,আলোচনা সভা,ঋণের চেক বিতরণ,সার্টিফিকেট বিতরণ,বিনামূল্যে রক্তের গ্রুপ ও সুগার পরীক্ষা করা।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‍্যালি দিয়ে শুরু হয় জাতীয় যুব দিবস । র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো:আল আমিন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য মো:আলাউদ্দিন, কাদের শিকদার, মিজানুর রহমান, নারী উদ্যোক্তা শিউলি আক্তার প্রমূখ।আলোচনা সভা শেষে ১৪ জনকে যুবক ও যুব মহিলাকে ১৮ লাখ ঋনের চেক এবং ৪০জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এদিকে, প্রত্যাশা হেলথকেয়ার লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত যুবক ও যুবমহিলাদের বিনা মূল্যে রক্তের গ্রুপ ও সুগার পরীক্ষা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker