শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়ায় বৈলতলা গ্রামে নিখোঁজের একদিন পর মোরাদ (৬) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুরাদ বৈলতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালের দিকে বাড়ির পাশে অবস্থিত গাজীখালি নামক নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে বাড়ির থেকে খেলার উদ্দেশ্য বের হয় মোরাদ। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা গাজীখালি নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রনজিৎ সাহা বলেন শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু ঘটে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker