শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

বিপ্লব ও সংহতি দিবস পালিত সিংগাইরে বিএনপি’র ঐক্য রক্ষায় নেতাকর্মীদের কঠোর অবস্থান

  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার

সোহরাব হোসেন,সিংগাইর(মানিকগঞ্জ):প্রতিনিধি :
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সোমবার(১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিংগাইর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য রক্ষায় মানিকগঞ্জ–২ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রাপ্ত ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে অবশ্যই সাংগঠনিক নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। দায়িত্বশীল নেতৃবৃন্দকে অবজ্ঞা করলে তা কঠোরভাবে প্রতিহত করাসহ ৭ দিনের আলটিমেটামও দেন বক্তারা।

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু ও পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া জয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোহসীন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম তালুকদার স্বাধীন, প্রচার সম্পাদক আউয়াল শরীফ খোকন, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক আশরাফুল আলম খান শ্যামল, বিপ্লব হোসেন দেওয়ান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাগর, উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক রিপন উদ্দিন, রাসেল শাহ্, ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাবুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “দলীয় মনোনয়ন যেই পান না কেনো, তাঁকে তৃণমূলের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ধানের শীষের পক্ষে সব নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে। সকলের অংশগ্রহণেঐক্যবদ্ধ আন্দোলনই হবে আমাদের মূল লক্ষ্য।”

র‍্যালি ও সমাবেশে বিএনপি ও তার অঙ্গ- সহযোগী সংগঠনের চার সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সকাল থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে র‍্যালিতে অংশ নেন ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker