শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

আল্লাহকে নিয়ে কটুক্তি করায় বাউল সম্রাট আবুল সরকার গ্রেফতার।জেল হাজতে প্রেরণ।

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২১ বার

মানিকগঞ্জ প্রতিনিধি
ইসলাম ধর্ম ও আল্লাহর সৃষ্টিকে কটুক্তি করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি ইউনিয়নের বাসিন্দা বাউল সম্রাট হিসেবে পরিচিত আবুল সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে এক গানের অনুষ্ঠানের মঞ্চ থেকে তাকে আটক করে আজ সন্ধ্যায় মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আবুল সরকার আল্লাহর সৃষ্টি এবং ইসলামকে নিয়ে কটুক্তি মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ঘটনার জেরে তৌহিদি জনতা, আলেম-ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযোগ ওঠে, আবুল সরকার কোরআনের আয়াত ভুলভাবে উচ্চারণ করেন এবং ভুল ব্যাখ্যায় ভক্তদের বিভ্রান্ত করেন। পাশাপাশি নিজেকে ‘পীর’ পরিচয় দিয়ে অনুসারীদের ভুল পথে পরিচালিত করারও অভিযোগ করেছেন বিক্ষুব্ধ মুসল্লিরা।

পুলিশ প্রশাসন বিষয়টি আমলে নিয়ে অভিযান চালায়। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে ডিবি পুলিশ মাদারীপুরের অনুষ্ঠানস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। পরে সকালে তাকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হলে আদালত চত্বরে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি মানববন্ধন ও বিক্ষোভ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার ভোরে মাদারিপুর জেলা থেকে আটক করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

এ বিষয়ে ঘিওর থানার ওসি কোহিনুর মিয়া বলেন, এ ঘটনায় ঘিওর থানায় ঘিওর সদর ইউনিয়নের এর কুস্তা গ্রামের বাসিন্দা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে আবুল সরকারের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker