শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

২২ নভেম্বর মানিকগঞ্জের তেরশ্রী গণহত্যা দিবস পালিত।। ৪৩ শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২২ বার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

আজ ২২ নভেম্বর। মানিকগঞ্জের ঘিওরের তেরশ্রী গণহত্যা দিবস নানা আয়োজনে পালন করা হয়েছে।

আজ শনিবার ভোরবেলায় উপজেলার তেরশ্রী এলাকায় মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতা-কর্মীরা এই দিবস পালন করেন।

পরে নিহত শহীদদের স্বরণে নির্মিত স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা, জেলা-উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও নেতা-কর্মীসহ স্কুলকলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান।

শ্রদ্ধাঞ্জলী শেষে স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের এই দিনে তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী, তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন নিরীহ স্বাধীনতাকামী মানুষকে আগুনে পুড়িয়ে ও গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। হত্যাযজ্ঞের পাশাপাশি পুরো গ্রাম জ্বালিয়ে দেয় আগ্রাসী বাহিনী। পাঁচ দশক পেরিয়েও সেই ভয়াল দিনের স্মৃতি আজও শিউরে ওঠায় এলাকাবাসীকে।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এসময় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী মো. শাহিনুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন মানিক, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, “ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ—দেশের প্রতিটি আন্দোলনে তেরশ্রী গ্রামের অবদান অনস্বীকার্য। শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ প্রতিদিন শত শত মানুষ দেখতে আসেন।”

বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তেরশ্রী গণহত্যার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা জাতির কাছে আজও একটি দাবী হয়ে আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker