শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে বাউল সমর্থকদের ওপর হামলায় থানায় মামলা,আসামি অজ্ঞাত তৌহিদী জনতা

  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৮ বার

মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জে বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদী জনতাকে আসামি করে সদর থানায় মামলা করেছেন আব্দুল আলীম। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন আব্দুল আলীম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে আবুল সরকারের বিচার দাবিতে গতাকল রোববার সকাল ১০টার দিকে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। একই দিন বেলা ১১ টার দিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন বাউল সমর্থকরা।

পরে, গত রোববার বেলা ১১টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পাশে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলা চালায় তৌহিদী জনতার একটি অংশ। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাউল সমর্থক শিল্পী আলিম, আরিফুল ও জহিরুলসহ চারজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে তৌহিদী জনতার পক্ষেও একজন আহত হন। তারা সকলেই সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্ন টেলিভিশন সংবাদ, সোশ্যাল মিডিয়ার ফুটেজ ও ছবি পর্যবেক্ষণ করছি। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker