শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২১ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় প্রাণি সপ্তাহ–২০২৫ উপলক্ষে “দেশীয় জাত, উন্নত প্রযুক্তি : প্রাণি সম্পদে হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)–এর সহায়তায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা।

প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির পশুপালনকারী মোট ৩০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে খামারে উৎপাদিত গরু, ছাগল, মহিষ, কবুতর, হাঁস-মুরগি, দুধ ও ডিম প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. খোকন হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ইউসুফ হোসেন।

বর্ণাঢ্য র‍্যালী শেষে বক্তারা আলোচনা সভায় বলেন, দেশে দুধ ও ডিম উৎপাদন ক্রমাগত বাড়ছে—২০১০ সালের তুলনায় বর্তমানে উৎপাদন চার গুণ বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় চাহিদা পূরণে সহায়তা করছে। করোনা পরবর্তী সময়ে সরকার খামারিদের জন্য অতিরিক্ত প্রণোদনাও দিয়েছে।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker