শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সিংগাইরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে মামলা,অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭ বার

সোহরাব হোসেন,সিংগাইর (মানিকগঞ্জ) :মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের উত্তর গাড়াদিয়া পূর্ব পাড়ায় ১৫ বছরের এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্তার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত নায়েছ আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নায়েছ আলী (৩৬) একই ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের নবু মিয়ার ছেলে।

গত শনিবার (২৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ(ওসি) জে.ও.এম তৌফিক আজম। তিনি বলেন, ভিকটিমকেও থানায় এনে ২২ ধারায় জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

শনিবার সকালে ভিকটিমের বাবা নায়েছ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের আগেই থানা পুলিশ বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছ থেকে অবগত হলে রাতেই নায়েছ আলীকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভিকটিমের বসতবাড়ির পাশে অভিযুক্ত নায়েছ আলী আখ ক্ষেত ক্রয় করে। সেই সুবাদে মাঝেমধ্যেই যাতায়াত ছিল তার। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণীকে আখ খাওয়ার জন্য যায়। তখন নায়েছ আলী আখ দেয়ার প্রলোভনে কৌশলে ক্ষেতের পূর্ব পাশে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য নায়েছ আলী ভিকটিমকে ভয়- ভীতি দেখিয়ে চলে যায় ।
এদিকে, ওই তরুণীর বমিসহ অসুস্থতা টের পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে কিট দিয়ে প্রেগনেন্সি টেস্ট করে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হয়। এরমধ্যে অভিযুক্ত নায়েছ আলী ২১ নভেম্বর দুপুরের দিকে ভিকটিমের বাড়িতে টিউবওলের পানি খেতে গেলে ভুক্তভোগী তরুণী ইশারা- ইঙ্গিতের মাধ্যমে ঘটনার জন্য তাকে শনাক্ত করে। পরে অভিযুক্ত নায়েছ আলী গালিগালাজ করে প্রতিবেশী আলাল উদ্দিন ও রাবেয়ার উপস্থিতিতে ১০ হাজার টাকা দেয়ার প্রস্তাবে গর্ভের সন্তান নষ্ট করে চুপ থাকার পরামর্শ দিয়ে চলে যায় বলে মামলার বাদী এজাহারে উল্লেখ করেন।

গ্রেপ্তারের আগে অভিযুক্ত নায়েছ আলীর সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,মুখের একটা কথায় আমি এ দুর্দশায় পড়েছি। বিষয়টি সমাধানের জন্য আমার মুরুব্বী হাশেম ভাই ও কুদ্দুস ভাইকে মেয়ের পক্ষের লোকজনের কাছে পাঠানো হয়েছে। তারা কতটুকু কি করেছেন আমি এখনো জানতে পারিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker